জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জনপ্রশাসনের একজন উপসচিবকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার ভোরে সংস্থাটির উপপরিচালক আকতার হামিদ ভূঁঞার নেতৃত্বে একটি দল রাজধানীর মগবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ওই উপসচিবের নাম মোহাম্মদ আমিন। তিনি ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।
দুদক সূত্র জানায়, মোহাম্মদ আমিনের বিরুদ্ধে ৪৮ লাখ ৬৭ হাজার টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ বছরের জুলাই মাসে মামলা করে দুদক। আইনি প্রক্রিয়া শেষে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়।


