বুধবার ৪ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে চার নারী ‘জেএমবি’ আটক

atokসিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা থেকে নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে চার নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল ৬টার দিকে উপজেলার বরইতলা থেকে এ চারজনকে আটক করা হয়।

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিরাজউদ্দিন আহমেদ জানান, আজ সকালে জেএমবি সন্দেহে এ চারজনকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি জিহাদি বই, বিস্ফোরক, কম্পিউটার ও কয়েকটি সিডি জব্দ করা হয়।

এ বিষয়ে দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে। সংবাদ সম্মেলনে আটক নারীদের নাম-পরিচয়সহ বিস্তারিত জানানো হবে বলেও জানান এসপি।

আরও পড়ুন