বুধবার ৪ নভেম্বর ২০২৬

১১ সেপ্টেম্বরও সরকারি ছুটি

Eid-Office-400x200পবিত্র ঈদুল আজহায় সরকারি ছুটি বাড়ল। ১১ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ১২-১৪ সেপ্টেম্বরের সরকারি ছুটির সঙ্গে যোগ হলো ১১ সেপ্টেম্বরের ছুটিও।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। আগামী ১১ ও ১৫ সেপ্টেম্বর এই ছুটি হওয়ার সম্ভাবনা ছিল। তবে এখন শুধু ১১ সেপ্টেম্বর ছুটি থাকবে। ওই দিনের অফিস করতে হবে ২৪ সেপ্টেম্বর।

আগামী ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

আরও পড়ুন