বুধবার ৪ নভেম্বর ২০২৬

ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

onli125041আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি। দেশে অন্যান্য জেলার মত খুলনা, রাজশাহী, রংপুর ও দিনাজপুর থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রতিনিধিরা।

খুলনায় ইতোমধ্যে আগামী ১৫ সেপ্টেম্বরের টিকিট বিক্রি শেষ হয়েছে। আগামীকাল থেকে পর্যায়ক্রমে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি টিকিট বিক্রি হবে বলে খুলনা স্টেশন মাস্টার কাজী আমিরুল ইসলাম জানিয়েছেন।

একইভাবে বুধবার ৭ সেপ্টেম্বর ১৬ সেপ্টেম্বরের, ৮ সেপ্টেম্বর ১৭ সেপ্টেম্বরের, ৯ সেপ্টেম্বর ১৮ সেপ্টেম্বরের ও ১০ সেপ্টেম্বর ১৯ সেপ্টেম্বরের টিকিট বিক্রি হবে।

এদিকে, রাজশাহী রেলওয়ে স্টেশন সুপার আমজাদ হোসেন ওরোফে জিয়া উদ্দিন জানিয়েছেন, আজ থেকে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে। পর্যায়ক্রমে চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। ওইদিন ২১ সেপ্টেম্বরের টিটিক বিক্রি করা হবে।

দিনাজপুরের স্টেশন মাস্টার মঞ্জুরুল ইসলাম মঞ্জু জানান, আজ ১৫ সেপ্টেম্বরের টিকিট বিক্রি শুরু হয়ে চলবে আগমী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

একইভাবে রংপুরেও ট্রেনের টিকিট ছাড়া হয়েছে।

আরও পড়ুন