বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

দুই যৌনকর্মী বিছানায় নিয়ে বিপদে এমপি

দুই পুরুষ যৌনকর্মী বিছানায় এনে বিপদে এমপিফ্ল্যাটে দুজন পুরুষ যৌনকর্মীকে ডেকে নিয়ে যৌনক্রিয়া করে বিপদে পড়েছেন এক ব্রিটিশ এমপি। রোববার ব্রিটিশ ট্যাবলয়েড সানডে মিররে একটি অনুসন্ধানী প্রতিবেদন বলা হয়, কিথ ভাজ নামে ওই ব্রিটিশ এমপি তার ফ্ল্যাটে দুজন পুরুষ যৌনকর্মীকে ডেকে নিয়ে যৌনক্রিয়া করেছেন।

সানডে প্রতিবেদনে আরো বলা হয়, সে সময় লেস্টারের এই ভারতীয় বংশোদ্ভূত লেবার এমপি একজন যৌনকর্মীকে আসার সময় সাথে নিষিদ্ধ মাদকও আনতে বলেন।

ট্যাবলয়েডে পূর্ব ইউরোপীয় ওই দুই পুরুষ যৌন কর্মীর সাথে এমপি কিথ ভাজের ছবিও ছাপা হয়। সানডে মিরর তাদের ওয়েব সাইটে যৌন কর্মীদের সাথে মি ভাজের গোপনে রেকর্ড করা কথোপকথনও প্রকাশ করে দেয়।

এরপর থেকে প্রভাবশালী ৬০ বছর বয়সী এই এমপির ওপর চাপ বাড়ছিল।

তিনদিনের মাথায় মঙ্গলবার তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন। ২০০৭ সাল থেকে তিনি সংসদের ক্ষমতাধর এই কমিটির প্রধান হিসাবে কাজ করছিলেন।

দুই সন্তানের বাবা কিথ ভাজ ১৯৮৭ সাল থেকে লেস্টার ইস্ট আসন থেকে লেবার পার্টির টিকেটে নির্বাচিত হয়ে আসছেন। টনি ব্লেয়ারের সরকারের সময় তিনি ব্রিটেনের ইউরোপ বিষয়ক মন্ত্রী হয়েছিলেন।

তার দল লেবার পার্টির প্রধান জেরেমি করবিন বলেছেন, কিথ ভাজের ঘটনা সত্যি হলেও তা তার একান্তই ব্যক্তিগত বিষয়।

তবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে কিথ ভাজের ওপর চাপ বাড়ছে। দলের একজন এমপি বলেছেন, সংসদে এবং পুলিশের কাছে কিথ ভাজের ব্যাপারে তিনি অভিযোগ আনবেন।

কিথ ভাজের পরিবার ভারতের গোয়া থেকে এসে ব্রিটেনের নাগরিক হয়েছিলেন।

এমপি ভাজ খুব একটা কথা বলছেন না। শুধু জানিয়েছেন, তাকে নিয়ে সানডে মিররের খবরটি তিনি তার আইনজীবীকে জানিয়েছেন।

আরও পড়ুন