বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সন্দেহ, পরকীয়ার ‘বিশ্বাসে বসবাস’

সন্দেহ পরকীয়ার বিশ্বাসে বসবাসওষুধ কোম্পানিতে চাকরি করে আমির আলী। স্ত্রী আয়নাকে নিয়ে তার সুখের সংসার। ভাড়া বেশি হওয়ায় ব্যবসায়ী ফারুক ফকির ও তার চাকুরে স্ত্রী ফরিদার সঙ্গে ফ্ল্যাট শেয়ার করেন তারা। সকালে আমির ও ফরিদা চাকরিতে চলে যান। ফারুক বের হন দুপুরে। বাসায় থাকেন আয়না। স্ত্রীর মুখে ফারুকের প্রশংসা শুনে আমিরের মনে প্রশ্ন দেখা দেয়।

ঈদুল আজহার জন্য এমন গল্পে ৭ পর্বের নাটক ‘বিশ্বাসে বসবাস’-এর কাহিনী লিখেছেন মীর্জা রাকিব, পরিচালনা করেছেন আনিসুজ্জামান।

‘বিশ্বাসে বসবাস’-এ আরো দেখা যাবে, অফিস কলিগের বলা স্টার জলসা ও জি বাংলার নানান সিরিয়ালের পরকীয়ার ঘটনা আমিরের মনে প্রশ্ন উস্কে দেয়। অন্যদিকে ফরিদার মনের আশঙ্কাকে উস্কে দেয় প্রতিদিনের পত্রিকার নারী নির্যাতনের নানান ঘটনা। সন্দেহ ও অবিশ্বাস দানা বাঁধে আমির ও ফরিদার মনে। সংসারে তার প্রভাব পড়তে শুরু করে।

এভাবে আয়না ও ফারুকের খুবই ছোট ছোট ঘটনাও আমির ও ফরিদার কাছে বিরাট আকার ধারণ করে। সংসারে শুরু হয় অশান্তি। বন্ধ হয়ে যায় কথা। খাওয়া-দাওয়া নিয়ে সমস্যা। অফিসের কাজেও সমস্যা হতে শুরু করে। বসের বকা খেতে হয়।

এসব সমস্যার মাঝে নাক গলায় বাড়িয়ালার কাজের মেয়ে বিজলী। সে ছড়িয়ে দেয় বিভ্রান্তিকর খবর। এক সময় বিষয়টি বাড়িওয়ালার কানে যায়।

নানান নাটকীয়তার মাঝে গড়াতে থাকে ‘বিশ্বাসে বসবাস’। তবে শেষটাই সবাই নিজেদের ভুল বুঝতে পারেন।

‘বিশ্বাসে বসবাস’-এ বিভিন্ন চরিত্রে দেখা যাবে রওনক হাসান, নাদিয়া, বীথি রানী, মীর সাব্বির, অপর্ণা, কাজী উজ্জ্বল, লিজা খানম, মণীষা ও আসাদুজ্জামান জোহাকে।

ঈদের দিন থেকে সপ্তম দিন সন্ধ্যা ৭টায় ‘বিশ্বাসে বসবাস’ প্রচার হবে মাইটিভিতে।

আরও পড়ুন