বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

দেশে ফিরেছেন মির্জা ফখরুল

দেশে ফিরেছেন মির্জা ফখরুলসিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুল ৪ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।

আরও পড়ুন