বুধবার ৪ নভেম্বর ২০২৬

৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য সরানোর নির্দেশ পৌর মেয়রদের

photo-1473232871ঈদুল আজহায় পশু কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে পরিষ্কার হচ্ছে কি না, সে বিষয়টি তদারক করতে পৌরসভার মেয়রদের প্রতি নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আজ বুধবার পৌর মেয়রদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করতে হবে পৌরসভার মেয়রদের। পৌর এলাকায় কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। পৌর মেয়ররা এটা তদারক করবেন।

কোরবানির বর্জ্য ফেলা ও পরিষ্কারের বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, নাগরিকদের দায়িত্ব রয়েছে। নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার করার দায়িত্ব নাগরিকদের।

পৌর মেয়রদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা জনগণের ভোটে নির্বাচিত। জনগণের প্রতি আপনাদের দায়িত্ব রয়েছে। দেশে এখন পূর্ণ গণতান্ত্রিক অবস্থা বিরাজ করছে।’

বৈঠকের পর মন্ত্রী পৌর মেয়রদের হাতে ৭৮টি বর্জ্য মজুদের ড্রাম তুলে দেন।

বৈঠকে বিভিন্ন পৌরসভার মেয়র ছাড়াও মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন