জাতীয় যাদুঘর থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরিয়ে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা এ কাজ করেছে তারা স্বাধীনতা বিরোধী এবং এই কাজের মধ্য দিয়ে আওয়ামী লীগ স্বাধীনতাকে অস্বীকার করা হয়েছে।
অবিলম্বে পদক ফিরিয়ে দেয়ার আহবান জানিয়ে এই ঘটনার প্রতিবাদে আগামী শনিবার জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচীও ঘোষনা করেন বিএনপি মহাসচিব।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের চরম সেচ্ছাচারি মানসিকতার আরেকটি বহি প্রকাশ হচ্ছে জিয়াউর রহমানের পদক সরানোর এই ঘটনা।
বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের যোদ্ধা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক যারা বাতিল করেছে তারাই মূলত স্বাধীনতা বিরোধী। এই সিদ্ধান্ত শুধু সংকীর্ণতার পরিচয় নয়, বাংলাদেশের রাজনীতিতে নিকৃষ্টতম একটা উদ্হরণ হয়ে থাকবে।


