সুন্দরবন এলাকার জলদস্যু দুই বাহিনীর কয়েকজন সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় দিকে বরিশালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ কমপ্লেক্সে এই আত্মসমর্পণ প্রক্রিয়া শুরু হয়।
নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, জলদস্যু শান্ত ও আলম বাহিনীর ১৪ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আজ আত্মসমর্পণ করবেন। তাঁরা ২০ কিংবা ২২টি আগ্নেয়াস্ত্র জমা দেন।


