বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সন্ত্রাসী অর্থায়ন ও মানিলন্ডারিং-এ বাংলাদেশ ‘ঝুঁকিমুক্ত’

AGP20160808103312সন্ত্রাসী অর্থায়ন এবং মানিলন্ডারিং-এ বাংলাদেশকে ঝুঁকিমুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিং (এপিজে)। সংস্থাটির সর্বশেষ রিপোর্টে এ তথ্য দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে বুধবার অনুষ্ঠিত এপিজে’র ১৯তম বার্ষিক সভায় ‘মিউচ্যুয়াল ইভালুয়েশন রিপোর্ট’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

বাংলাদেশ ব্যাংক (বিবি) এই রিপোর্টের উদ্ধৃতি দিয়ে আজ এক বিবৃতিতে বলেছে, এপিজে’র চূড়ান্ত ইভালুয়েশন এবং এর ফাইনাল রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন ঝুঁকিমুক্ত দেশ।

রিপোর্টে দেখা যায়, নরওয়ে এবং শ্রীলংকার চেয়ে, এমনকি অষ্ট্রেলিয়া ও অনেক উন্নয়নশীল দেশের চেয়েও বাংলাদেশ এ ক্ষেত্রে অনেক ভাল অবস্থানে রয়েছে।

রিপোর্টে বলা হয়, সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নের বিরুদ্ধে অভিযান আন্তর্জাতিক মানের।

সভায় এপিজে’র সদস্য দেশগুলোর প্রতিনিধিরা সন্ত্রাস, জঙ্গিবাদ এবং সন্ত্রাসী অর্থায়ন বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন