বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘সেকেন্ডে সেকেন্ডে ফুটে উঠছে সরকারের নৈতিক পরাজয়ের ছবি’

আনু মুহাম্মদতেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ভয় লোভসহ নানা কায়দায় মিডিয়া নিজেদের নিয়ন্ত্রণে, খবর টকশো ইত্যাদি তো দখলেই, ভাড়াটিয়া কতিপয় বিশেষজ্ঞ নামের প্রচারক সুবিধার বিনিময়ে সার্ভিস দিতে সদা ঘুরঘুর করছে। এছাড়াও হুমকি, ত্রাস সৃষ্টি, হয়রানি, গ্রেফতার ইত্যাদি চলছে। তারপরও শান্তি নাই সরকার/কোম্পানির।

অধ্যাপক আনু মুহাম্মদ বুধবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে এসব কথা লেখেন।

আনু মুহাম্মদ বলেন, বৈজ্ঞানিক তথ্য উপাত্ত, যুক্তি, জনমত সর্বোপরি কাণ্ডজ্ঞানের মোকাবিলা করতে ব্যর্থ, এখন তারা তাই বিজ্ঞাপনী সংস্থা নিয়োগ দিয়ে সুন্দরবনবিনাশী প্রকল্পের পক্ষে বিজ্ঞাপন বানিয়ে প্রচার শুরু করেছে। ভুল তথ্য ও মিথ্যাচার দিয়ে চলছে নানামাধ্যমে প্রচারণা। সুন্দরবনের গ্রাসে আরেক আক্রমণ। চকচকে বিজ্ঞাপন দিয়ে যেমন বিষাক্ত পানিয়কে লোভণীয় দেখানো হয় এখানেও সেই একই চেষ্টা।

তিনি বলেন, এসব প্রচারে প্রতিটি সেকেন্ড যাচ্ছে, এদেশের মানুষের সর্বনাশে অপচয় করা হচ্ছে মানুষেরই টাকা। তবে সেকেন্ডে সেকেন্ডে একইসঙ্গে ফুটে উঠছে জনগণের কাছে সরকার ও কোম্পানির নৈতিক পরাজয়ের ছবি।

আরও পড়ুন