বুধবার ৪ নভেম্বর ২০২৬

গাড়ি চলে থেমে থেমে, জটে ঘুমায় চালক

fa7485b3f48529e4cc4a1c27ca43e673-03ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছেন যাত্রীরা। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে মেঘনা গোমতী সেতুর গজারিয়া অংশ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট রয়েছে। গাড়ি প্রায় থেমে রয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটা থেকে এই যানজট সৃষ্টি হয়েছে।

3643f20cce3b4fdefe1354a91d30fdc7-02আজ শুক্রবার সকাল নয়টার দিকে দাউদকান্দির কানড়ায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাসের চালক মন্টু মিয়া, ঈগল পরিবহনের বাসের চালক রবিউল ইসলাম, চাঁদপুর থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের বাসের চালক মোহন মিয়া ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানের চালক আবদুর রাজ্জাকের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, তিনদিন ধরে দাউদকান্দির গৌরীপুর থেকে সোনারগাঁওয়ের মেঘনা সেতুর পশ্চিম প্রান্ত পর্যন্ত যানজট লেগে আছে। প্রায় ৩০ কিলোমিটার পথ পার হতে চার থেকে আট ঘণ্টা সময় লাগছে। ট্রাফিক পুলিশের অবহেলার কারণে এই যানজটের সৃষ্টি বলে চালকেরা মনে করেন।

ff3e5dc457a4471a72a3787693f05f8d-01ঢাকা কলেজের শিক্ষার্থী অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের ছাত্র বাবুল মিয়া ঈদে বাড়ি যাচ্ছেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের বাসে উঠেছেন তিনি। সকাল নয়টার দিকে তাঁর সঙ্গে কথা হয় দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে। বাবুল জানান, গতকাল দিবাগত রাত তিনটার দিকে ঢাকার যাত্রাবাড়ী থেকে বাসে উঠেছেন। আজ সকাল নয়টার দিকে দাউদকান্দির গৌরীপুরে পৌঁছেছেন। এক ঘণ্টার পথ পার হতে ছয় ঘণ্টা লেগেছে। কুমিল্লাগামী সবজি বোঝাই পিকআপের চালক নাছির উদ্দিনও একই কথা জানান।

চাঁদপুরের কচুয়ার বালিগাঁওয়ের রুবেল মিয়া (২৫), কুমিল্লার হোমনার তিতিয়া গ্রামের এসএম আকাশ (২৪), দেবীদ্বারের সূত্রপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০) ও তাঁর মেয়ে রুবি আক্তার (৩৮) বলেন, ঢাকা থেকে লোকাল বাসে দাউদকান্দির গৌরীপুর পৌঁছাতে আট ঘণ্টা সময় লেগেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ওভারলোড গাড়িগুলো ধীর গতিতে মেঘনা ও মেঘনা-গোমতী সেতুতে উঠছে। ঈদকে সামনে রেখে মহাসড়কে অতিরিক্ত ও এলোপাতাড়ি যানবাহন চলছে। এসব কারণেই এত যানজট।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহজামান রাজ বলেন, যানজট নিরসনে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন