বুধবার ৪ নভেম্বর ২০২৬

হাসপাতালে রোগীকে ধর্ষণ, ডাক্তার গ্রেফতার

হাসপাতালে রোগীকে ধর্ষণ, চিকিৎসক গ্রেফতার২১ বছরের তরুণী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু সেখানে যে ডেঙ্গুর চেয়েও ভয়ঙ্কর কিছু তার জন্য অপেক্ষা করেছিল, তা বুঝতে পারেননি তিনি। হাসপাতালের আইসিইউতে পরপর দু’দিন ধর্ষিতা হলেন তিনি।

রোগীকে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসক ও এক হাসপাতাল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। চলতি সপ্তাহের শুরুতে ভারতের গুজরাট রাজ্যের গান্ধিনগরের অ্যাপোলো হাসপাতালে এ ধর্ষণের ঘটনা ঘটে।

দর্শনার্থীদের প্রবেশে কড়াকড়ি থাকা আইসিইউতে হাসপাতালের এক স্টাফকে নিয়ে চিকিৎসক তাকে দুদিন ধর্ষণ করেন। প্রথম রবিবার ওই তরুণী ধর্ষিত হন। ওইদিন রাতের শিফটের দায়িত্বে ছিলেন চিকিৎসক রমেশ চৌহান (২৮)। ধর্ষিতা নারীর অভিযোগ, ধর্ষণের আগে তাকে এক ধরণের ওষুধ দেয়া হয়। ফলে তিনি এ নিকৃষ্ট ঘটনা প্রতিরোধ করতে পারেননি।

এ ঘটনায় চিকিৎসক রমেশ চৌহান এবং হাসপাতালের একজন ওয়ার্ড বয়কে গ্রেফতার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষায় ওই তরুণীকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের আগে ভুক্তভোগীকে তীব্র মাত্রার ওষুধ খাওয়ানো হয়েছিল। খবর: এনডিটিভি।

আরও পড়ুন