গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত নয় জন।
শনিবার সকালের সদর উপজেলার বাঘেরবাজারে ও শ্রীপুর উপজেলার রঙ্গিলবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাওনা হাইওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
ওসি হাফিজুর জানান, সকাল ৭টার দিকে রঙ্গিলা (এসসি) বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন।
এছাড়া বাঘেরবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় দুই লেগুনা যাত্রী নিহত ও অন্তত সাতজন আহত হয়েছে।
যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।


