বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিপিএলের চতুর্থ আসর বসছে ৪ নভেম্বর

bpl_bg_433367300_6080বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের চতুর্থ আসর শুরু হচ্ছে চলতি বছরের ৪ নভেম্বর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

বিপিএলের চতুর্থ আসরের জন্য প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর। এবারের আসরে অংশগ্রহন করবে ৭টি দল। খুলনা ও রাজশাহী বিভাগের ফ্র্যাঞ্চাইজি বিপিএলে আবারও ফিরছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে থাকছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়াও রয়েছে বরিশাল বুলস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস।

তবে বিপিএলের কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে চতুর্থ আসরে অংশ নিতে পারছে না সিলেট সুপারস্টারস।

বিপিএলের খুলনা ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি স্বত্ত্ব বিক্রি করতে বিসিবি চারটি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানিয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- জেমকন গ্রুপ, ম্যাংগো এন্টারটেইনমেন্ট লি, তানভির ফুড লি. (মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠান) ও ল্যাবএইড গ্রুপ।

জেমকন গ্রুপ, ম্যাংগো এন্টারটেইনমেন্ট লি. যথাক্রমে খুলনা ও রাজশাহীর মালিকানা পেতে আগ্রহ প্রকাশ করেছে।ঈদ-উল-আযাহার ছুটির পরই কারা দল পাচ্ছে তা প্রকাশ করবে বিসিবি।

বিপিএলের প্রথম দুটি আসরে শিরোপা জেতে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। সর্বশেষ ও তৃতীয় আসরে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে শিরোপা ঘরে তোলে নতুন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আরও পড়ুন