বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিদেশি কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আজ

Forin minstনিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে আজ বৈঠকে বসছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে কূটনীতিকদের নিরাপত্তায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হবে বলে জানা গেছে। এক্ষেত্রে বিদেশি কূটনীতিকদের মতামতও শোনা হবে।

বিদেশি কূটনীতিকদের পরামর্শ মোতাবেক, সরকার ইতোমধ্যে বিদেশি কূটনীতিকদের গাড়ি থেকে হলুদ নম্বর প্লেট সরিয়ে সাধারণ রঙের নম্বর প্লেট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার বিভাগ সাধারণ সাদা-কালো নম্বর প্লেট সরবরাহ করবে।

কূটনীতিকদের গাড়ির নম্বর প্লেট দেখে জঙ্গিরা যাতে হামলার টার্গেট করতে না পারে সেই লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তার লক্ষ্যে সরকার সশস্ত্র আনসার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন