বুধবার ৪ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় ঈদের নামাজ পড়লেন ইনু, হানিফ

photo-1473742726কুষ্টিয়ার পৃথক জায়গায় ঈদের নামাজ আদায় করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার সকাল ৮টায় কুষ্টিয়া কোর্টপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেন হানিফ এমপি। কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ প্রায় ২০ হাজার মুসল্লি ঈদুল আযহার নামাজে অংশ নেন।

অন্যদিকে, সকাল সাড়ে ৮টায় ভেড়ামারা উপজেলার মহারাজপুর-গোলাপনগর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় রাজনৈতিক নেতাকর্মী প্রশাসনিক কর্মকর্তা ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি নামাজে অংশ নেন।

আরও পড়ুন