কোরবানি না দিয়ে কোরবানীর পশু ছেড়ে দিলেন আওয়ামী লীগ নেত্রী শারমিন কেকা।
তিনি নিজে তার ফেসবুকে জানান, “এ বার করবানির গরু জবাই না করে আল্লার নামে ছেড়ে দিলাম। আমি আর আমার স্বামী গরুর জীবন বাঁচালাম। ভোগ না করে ত্যাগ করলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।”
ফেসবুকে অনেকেই শারমিনের এই কাজে কয়েকজন প্রতিবাদ জানালে তিনি তার মতো করে ইসলামের ব্যাখ্যা দেন।
কেকা’র ফেসবুকে এই সম্পর্কিত মন্তব্যগুলো দেখুন-
একজন মন্তব্য করেন, যা করেছেন অত্তান্ত ভালো করেছেন কিন্তু ফেস বুকে দিয়ে সব শেষ করে দিলেন। এটা ও একটা অহমিকা মানুষকে জানিয়ে একটা ভাব দেখালেন। আল্লাহাপনাকে ভালো করুক ঈদ মোবারাক।
এর জবাবে Sharmin Keka বলেন, আপনার জ্ঞান আর আমার জ্ঞান এক না গরু জাতে কেউ না ধরে সেই জন্ন আমি fb te দিলাম।
একজন বলেছেন, কুরবানির জন্য কিনলে, কুরবানী করুন।
এর জবাবে Sharmin Keka লেখেন, “না আমি জবাই করবনা। অনেক বছর জবাই দিয়াছি। এবার জান বাচালাম। আল্লাহুয়াকবার।”
আরেকজন লেখেন, “একটা জিনিস চিন্তা করে দেখেন আল্লাহ কিন্তু পশু কোরবানি দিতে বলেছে ছেড়েদিতে বলেন নাই। তাছাড়া গিরুটা ছেড়ে দেওয়ার থেকে কোন গরিব দেখে দান করেদিতেন তা হলে আমার মনেহয় খুব ভালো হতো। গরু কিন্তু একটা গৃহপালিত পাখি না যে ছেড়ে দিবেন।”
এর জবাবে Sharmin Keka লেখেন, “গরুর রক্ত মাংস আল্লার কাছে পৌছে না। পৌছায় তাকয়া। (আল-কোরান, সুরা বাকারা)”
প্রসঙ্গত, বরিশাল জেলা মহিলা যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সদস্য শারমিন মৌসুমি কেকা।


