বুধবার ৪ নভেম্বর ২০২৬

দল গুছিয়ে আন্দোলনে নামবে বিএনপি

bnpবেশ কয়েকবার ক্ষমতাসীন আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে ব্যর্থ হয়ে এখন অনেকটাই নির্বাসনে থাকার মতো রয়েছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। দলটির মহাসচিবের ভাষ্য, এ রকম পরিস্থিতিতে ‘ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াই’ চালানো ‘খুবই কঠিন’ কাজ। তাই এবার আন্দোলনের দিকপাল ভিন্নভাবে নিচ্ছে দলটি। দল গুছিয়ে আন্দোলনের চিন্তা তাদের।

“এই কাজটা সহজ নয়। এখানে সামগ্রিক আগ্রাসন আছে- মিডিয়া দখল, আইনশৃঙ্খলা বাহিনী দখল… তাদের কর্মকর্তারা যে ভাষায় কথা বলেন রাজনৈতিক নেতারাও ওই ভাষায় কথা বলেন না… বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা করা- এসব ঘটনা গণতান্ত্রিক কার্যক্রমকে রুদ্ধ করছে।”

এ অবস্থায় রাজপথে বিএনপির কোনো কার্যক্রম দৃশ‌্যমান না হলেও ভেতরে দল গোছানোর কাজ চলছে বলে জানান ফখরুল।

“সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচনের দাবি আদায়ে আমরা যেটা করছি… আপনারা হয়ত রাজপথে দেখছেন না। এ ব্যাপারে বলতে চাই, আন্দোলনের প্রকৃতি ও কৌশল এখন পরিবর্তন হচ্ছে।

“আপাতত আমরা জনসংযোগ করছি, সংগঠনটাকে গোছানোর চেষ্টা করছি। অতি দ্রুত সংগঠনগুলোকে গুছিয়ে ফেলতে পারলেই আমরা গণসংযোগ বৃদ্ধি করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণসংযোগে করবেন। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, তাদের সঙ্গে নিয়েই আমরা আন্দোলনে যাব।”

আরও পড়ুন