বুধবার ৪ নভেম্বর ২০২৬

সেতুর রেলিং ভেঙে প্রাইভেট কার নিচে, নিহত ৫

সেতুর রেলিং ভেঙে প্রাইভেট কার নিচে, নিহত ৫কুমিল্লার লাকসামে সেতুর রেলিং ভেঙে একটি প্রাইভেট কার নিচে পড়ে তিন শিশুসহ পাঁচজনের মৃত‌্যু হয়েছে; আহত হয়েছেন আরও তিনজন।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইব্রাহিম খলিল জানান, রোববার ভোর ৬টা ৫০ মিনিটে লাকসাম দক্ষিণ বাইপাস সিলেনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী প্রাইভেটকারটি সিলোনিয়া ব্রিজের রেলিং ভেঙে সিলোনিয়া খালের পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত‌্যু হয়।

তাদের মধ‌্যে একজন লাকসামের ফেয়ার হেলথ হসপিটালে এবং দুজন কুমিল্লার দুটি হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ‌্যে কুমিল্লার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি মারজান বেগম নামের এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- আনোয়ারুল কবির (৩৫), শাহবুদ্দিন (৩৬), শাহবুদ্দিনের ছেলে সাইফ আল মুত্তাকিন (৪), রাইকা (৭) ও মেয়ে রাইছা (১২)। তারা সবাই আত্মীয় বলে সার্জেন্ট ইব্রাহিম জানিয়েছেন।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন