প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিত সিরিজ খেলতে আসছে আফগানিস্তান। বুধবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে আফগান শিবির।
বাংলাদেশের বিপক্ষে ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারীরা।
এই সফরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।
চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সময়সূচি:
প্রথম ওয়ানডে-২৫ সেপ্টেম্বর, ২০১৬-দুপুর ২.৩০ টা, মিরপুর।
দ্বিতীয় ওয়ানডে-২৮ সেপ্টেম্বর-দুপুর ২.৩০ টা, মিরপুর
তৃতীয় ওয়ানডে-১ অক্টোবর-দুপুর ২.৩০ টা, মিরপুর।
আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে রোববার থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। আফগানিস্তান দল ঢাকা ছাড়ার আগেই ইংল্যান্ড দল ঢাকায় আসার কথা রয়েছে।


