বুধবার ৪ নভেম্বর ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবির দল ঘোষণা

bcb-x1-61664আফগানিস্তানের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি একাদশের সাথে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে আফগানিস্তান।

ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে ২৩ সেপ্টেম্বর বিসিবি একাদশের মুখোমুখি হবে আফগানিস্তান। ওয়ানডে খেলার আগে বাংলাদেশের আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচের সুযোগ পাচ্ছে আফগানরা।

১৩ সদস্যের বিসিবি একাদশে স্থান পেয়েছে ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, লিটন দাস, শুভাগত হোম, আবু হায়দার, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বী,আল আমিন জুনিয়র, শুভাশিস রায়, মেহেদী হাসান মিরাজ, আলাউদ্দিন বাবু।

বিসিবি ঘোষিত ২০ সদস্যের ওয়ানডে পুল থেকে সাত জনকে প্রস্তুতি ম্যাচের জন্য বেছে নিয়েছে বিসিবি। ২৫ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান।

আরও পড়ুন