বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাড়ির ভেতরে বাস, ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত

-rajshahiরাজশাহী শহরে চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী একটি বাস পাশের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এতে বাড়িতে থাকা ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আটজন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বহরমপুর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন রিকশাভ্যানচালক বশির হোসেন (৪০) ও তাঁর স্ত্রী রেশমা বেগম (৩৫)।

নিহত দুজনের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন