বুধবার ৪ নভেম্বর ২০২৬

মিল্ক ভিটার দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিমন্ত্রী রাঙ্গাঁর হুঁশিয়ারি

মিল্ক ভিটার দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিমন্ত্রী রাঙ্গাঁর হুঁশিয়ারিমিল্ক ভিটার দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ।

বুধবার রাজধানীতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ও এর অধীনস্ত বিভিন্ন সংস্থার প্রকল্পসমূহের পর্যালোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সমবায়ীদের লাভজনক প্রতিষ্ঠান ‘মিল্ক ভিটা’ দেশে দুগ্ধ বিপ্লবের শুভ সূচনা করে। কতিপয় অসৎ সমবায়ীর কারণে এটি কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না। এ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোনো দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না। দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

প্রতিমন্ত্রী একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলন প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে প্রকল্পটির কার্যক্রম চালিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি আন্দোলনকারীদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের বেহাত সম্পত্তি উদ্ধারে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দিয়েছেন। এ ছাড়া জনকল্যাণে প্রকল্পের আওতাভুক্ত সমিতি ও উপকারভোগীগের নাম, ফোন নম্বরসহ ঠিকানা স্বস্ব প্রকল্পের ওয়েবসাইটে প্রকাশ এবং নির্দেশিকা আকারে মুদ্রণের পরামর্শ দেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায় প্রকল্পের কাজের স্বচ্ছতা ও অপচয় রোধে ই-টেন্ডারিং ব্যবস্থা বজায় রাখা, শূন্য পদ পূরণ ও সমধর্মী এক বা একাধিক প্রকল্প গ্রহণ না করার নির্দেশনা দেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর কর্মসূচিকে এগিয়ে নিতে প্রকল্প কর্মকর্তা-কর্মচারীদের অধিকতর সৎ, দক্ষ ও আন্তরিক হতে হবে।

এ সময় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিল্ক ভিটার আরও সংবাদ পড়ুন- মিল্ক ভিটায় প্যাটেলের আধিপত্য: হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা

আরও পড়ুন