বুধবার ৪ নভেম্বর ২০২৬

সিলেটে ৩৬০ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরমের টাকা আত্মসাত

সিলেটে ৩৬০ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরমের টাকা আত্মসাতসিলেটে ৩৬০ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরমের টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে সিআইপিসি নামের একটি কোচিং সেন্টারের বিরুদ্ধে।

বুধবার বিকেলে মহানগরীর চৌহাট্রা এলাকায় এই কোচিং সেন্টারের পরিচালককে অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

শিক্ষার্থীদের অভিযোগ, চৌহাট্রা এলাকায় সেন্টার ফর ইন্টারমেডিয়েট ফিজিক্স এন্ড কেমেস্ট্রি (সিআইপিসি) নামক প্রতিষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ফরম ফিলাপের টাকা জমা দেন। কিন্তু টাকা নিয়েও অনলাইনে ভর্তি আবেদন না করে শিক্ষার্থীদের টাকা আত্মসাত করেছেন প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ার হোসেন। ফলে ৩৬০ জন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।

এ বিষয়ে শিক্ষার্থী ও অভিবাবকরা আইনী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন। তবে প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ার হোসেন বলছেন, সার্ভারের টেকনিক্যাল সমস্যা ও নানা জটিলতার কারনে যথাসময়ে ফরম পুরণে ব্যর্থ হয়েছেন। তিনি শিক্ষার্থীদের ফরমের টাকা ফেরত দেয়ারও আশ্বাস দেন।

আরও পড়ুন