বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকার গুলিস্তানে বাসের ধাক্কায় নিহত ১

busরাজধানীর গুলিস্তানে মেয়র হানিফ উড়ালসড়কের নিচের সড়কে বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন রিংকি (২৫) ও ইয়াকুব (৪০) নামের দুজন।

বৃহস্পতিবার সকালে উড়ালসড়কের টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল সোয়া ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদি জামানের ভাষ্য, হতাহত সবাই সিএনজিচালিত একটি অটোরিকশার যাত্রী ছিলেন। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়ার ভাষ্য, মেঘলা পরিবহনের বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। বাসটির চালককে আটক করা হয়েছে।

আরও পড়ুন