আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার সরকারি অফিস খোলা থাকবে। গত ৫ সেপ্টেম্বর তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছিল।
প্রজ্ঞাপনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১ সেপ্টেম্বর রোববার ছুটি ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বরকে কর্মদিবস হিসেবে ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।


