বুধবার ৪ নভেম্বর ২০২৬

উন্নয়নের রাজনীতির ব্যাপারে বিএনপির আগ্রহ নেই : প্রধানমন্ত্রী

pm_3_102214প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের রাজনীতির ব্যাপারে কোন আগ্রহ নেই বিএনপির । তারা অগণতান্ত্রিক ভাবেই ক্ষমতায় এসেছিল।

নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দপ্তরে গতকাল ভয়েস অফ আমেরিকাকে একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

বিরোধী দলগুলোকে রাজনীতির ক্ষেত্রে পর্যাপ্ত স্থান করে দেওয়া হচ্ছে না এই অভিযোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে ব্যক্তিগত মালিকানাধীন চ্যানেলগুলোতে সরকারের অহরহ সমালোচনা চলছে । মিটিং-মিছিল , সভা সমাবেশ ও হচ্ছে অতএব এই অভিযোগ ঠিক নয় যে বিরোধিদল কোন রাজনৈতিক স্থান পাচ্ছে না।

তাঁর ঐ সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের অর্থ সামাজিক উন্নয়নে তাঁর সরকারের সাফল্যের কথা উল্লেখ করেন।

মাথা পিছু আয় বৃদ্ধি, দেশে দারিদ্রের সংখ্যা হ্রাস , অবশিষ্ট দরিদ্রদের জন্য তাঁর সরকারের সহায়তা প্রকল্প , নারীর ক্ষমতায়ন , স্বাস্থ্য ও শিক্ষাখাতে ব্যয় বৃদ্ধিসহ মানবোন্নয়নের প্রায় সব সূচকেই বাংলাদেশের অর্জন প্রশংসামূলক বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এই অর্জনের ব্যাপারে তাঁকে বহু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন তবে সব চ্যালেঞ্জকেই মোকাবিলা করেছেন জনগণকে সথে নিয়েই।

এসময় সন্ত্রাস ও উগ্রবাদী সহিংসতা দমনে তাঁর সরকারের নেওয়া জিরো টলারেন্স নীতি বহাল থাকবে এবং এ ব্যাপরেও তিনি জনগণের সম্পৃক্ততায় আশাবাদী মনোভাব পোষণ করছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও তিনি একাধিক পার্শ্ববৈঠকে যোগ দিয়েছেন , বক্তব্য রেখেছেন। শেখ হাসিনা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

আরও পড়ুন