বুধবার ৪ নভেম্বর ২০২৬

টঙ্গির টাম্পাকো থেকে আরো এক লাশ উদ্ধার

ট্যাম্পাকো থেকে আরো এক লাশ উদ্ধারটঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানা থেকে আরো এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর সোয়া ২টার দিকে গলিত মৃতদেহটি উদ্ধার করা হয়।

তবে মৃতদেহটি গলে যাওয়ায় তা নারী না পুরুষের এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে টাম্পাকো দুর্ঘটনায় ৩৬টি মৃতদেহ উদ্ধার করা হল। এর মধ্যে ২৯জনের পরিচয় শনাক্ত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১১জন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আক্তারুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর সকালে টঙ্গীর বিসিক শিল্প নগরীর টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ঘটে।

আরও পড়ুন