বুধবার ৪ নভেম্বর ২০২৬

দুই জেএমবি সদস্যের ১৪ বছর করে কারাদণ্ড

dfffচাঁপাইনবাবগঞ্জে আজ শনিবার জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

অস্ত্র আইনে দণ্ডপ্রাপ্ত দুজন হলেন জেলার ভোলাহাট উপজেলার মুসরিভুজা গ্রামের রবিউল ইসলাম এবং গোমস্তাপুর উপজেলার কলাইদিয়ার আবদুল মোমিন।

২০০৯ সালের ১৭ জুন অস্ত্র আইনে মামলাটি হয়।

আরও পড়ুন