সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
দলটির নেতাদের অভিযোগ, দেশি-বিদেশি বিশেষজ্ঞরা প্রকল্পটির বিরোধিতা করলেও, গায়ের জোরে তা বাস্তবায়নে নেমেছে সরকার। তাদের আশঙ্কা, প্রকল্পটি বাস্তবায়ন করা হলে, ধ্বংসের মুখে পড়বে সুন্দরবন। সম্প্রতি রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধের সুপারিশ করেছে, জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা-ইউনেসকো।
ন্যাপের নেতারা বলেন, এরপরও সরকার প্রকল্প বায়স্তবায়ন করলে, দেশের মানুষ তা প্রতিহত করবে।


