বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতের রাফাল বনাম পাকিস্তানের এফ১৬

rafalভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার ক্রমেই বাড়ছে। যেকোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে তারা। দুই দেশই এখন ক্ষমতা জাহির করতে ব্যস্ত।

আধুনিক সব মারনাস্ত্রের সমাহার ঘটাতে উঠেপড়ে লেগেছে। ভারত রাফাল চুক্তি সম্পূর্ণ করেছে। এটা ফরাসি যুদ্ধবিমান। অন্যদিকে রাফালকে রুখতে মার্কিন এফ১৬ বাজি ধরছে পাকিস্তান। কোন বিমানের কী ক্ষমতা? তুলনামূলক বিচারে কে এগিয়ে?

ফরাসি রাফাল নাকি মার্কিন এফ১৬? দু’টি যুদ্ধবিমানই পরীক্ষিত এবং শক্তিমত্ত্বার বিচারে জনপ্রিয়। চুলচেরা বিশ্লেষণে কে কোথায় দাঁড়িয়ে আসুন দেখে নিই এক পলক-

একটানা ২ হাজার নটিকাল মাইল উড়তে পারে রাফাল। এফ১৬ উড়তে পারে একটানা ২২৮০ নটিকাল মাইল।

সর্বোচ্চ ৫০ হাজার ফুট উঁচুতে উড়তে পারে রাফাল। সর্বোচ্চ ৫০ হাজার ফুট উঁচুতে উড়তে পারে এফ১৬।

রাফালের উপরে ওঠার সর্বোচ্চ গতি মিনিটে ৬০ হাজার ফুট। এফ১৬-এর উপরে ওঠার সর্বোচ্চ গতি মিনিটে ৬০ হাজার ফুট।

সাধারণত ৭৫০ নটিক্যাল মাইল গতিতে ওড়ে রাফাল। সাধারণত ৩৩০ নটিক্যাল মাইল গতিতে ওড়ে এফ১৬।

সর্বোচ্চ ১০৩২ নটিক্যাল মাইল গতিতে উড়তে পারে রাফাল। সর্বোচ্চ ১৩০৩ নটিক্যাল মাইল গতিতে উড়তে পারে এফ১৬।

রাফাল, এফ১৬-এর তুলনায় সামান্য লম্বা ও চওড়া।

অনেক উঁচু থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করা থেকে পরমাণু অস্ত্রবহন সবই করতে পারে বিমান দু’টি। সম্মুখ সমরে কে কতটা আঘাত করবে তা নির্ভর করছে চালকের ওপর। খবর: জিনিউজ।

আরও পড়ুন