বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাবি’র ‌‌‘খ’ ইউনিটে প্রথম হয়েছে মাদ্রাসার ছাত্র

millatআবারো প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা প্রথম স্থান অধিকার করেছে তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্র।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন আব্দল্লাহ মজুমদার। এর আগে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ঢাবির ভর্তি পরীক্ষার ‘খ’ ও ‘ঘ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করে তারই বড় ভাই আব্দুর রহমান। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মানবিক অনুষদে প্রথম স্থান অধিকার করেছিল। এখন ঢাবির আইন বিভাগে আব্দুর রহমান অধ্যয়নরত। সেও তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্র ছিলেন।

তার বাবার নাম জাকারিয়া মজুমদারের ছেলে। সে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ্ বিভাগের সহযোগী অধ্যাপক। একই সাথে টিভি আলোচক। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

বাবা জাকারিয়া মজুমদার বলেন, বাবা হিসেবে আমি গর্বিত। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। সন্তান সব থেকে বড় নেয়ামত, আল্লাহ আমাকে সে উত্তম নেয়ামত দান করেছেন। আমি দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া চাই।

আরও পড়ুন