বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ: পাসের হার ১১.৪৩

ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘খ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

গত শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ২ হাজার ২৪১ আসনের বিপরীতে মোট ৩৪ হাজার ৬০৬ জন ভর্তীচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাশ করেছেন মাত্র ৩ হাজার ৮০০ জন।

আরও পড়ুন