বুধবার ৪ নভেম্বর ২০২৬

বরিশালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

photo-1474861054বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে।

রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কথিত এই বন্দুকযুদ্ধ হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির নাম মো. খোকন। তাঁর বাড়ি উপজেলার নেয়ামতি ইউনিয়নের মহেশখালী গ্রামে। বাবা মো. জাবেদ আলী খান।

পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হারুন-অর-রশিদ বলেন, নিহত খোকনের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ অন্তত ১৭টি মামলা রয়েছে।

আরও পড়ুন