বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে ৩ ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

ময়মনসিংহে ৩ ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলাএকাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহে তিন সহোদরের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার ময়মনসিংহের ৩ নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেন ত্রিশাল উপজেলার ছলিমপুর গ্রামের আব্দুল লতিফ।

আসমিরা হলেন- ছলিমপুর গ্রামের আক্কেছ আলী (৭০), নূরুল ইসলাম (৬৮) ও নুর মোহাম্মদ (৬৫)।

আদালত পুলিশের পরিদর্শক মো. নওজেস আলী জানান, বিচারক হাফিজ আল আসাদ মামলাটি আমলে নিয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, এ তিন সহোদর ১৯৭১ সালে একাধিক হত্যা, লুতরাজ, ধর্ষণ ও অগ্নিসংযোগসহ নানা অপরাধ করেছেন।

বাদীর ভাইকে হত্যা এবং বোনকে ধর্ষণ করার সুনিদিষ্ট অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে বাদীর আইনজীবী নজরুল ইসলাম চুন্নু জানান।

আরও পড়ুন