বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদার সঙ্গে এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের বৈঠক স্থগিত

Khaleda_Zia-md20160927081852-400x208বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের প্রতিনিধি দলের পূর্বঘোষিত বৈঠক স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশের গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল।

আরও পড়ুন