বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি: জাতীয় পার্টির নেতার ছেলে গ্রেপ্তার

handcup77প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নাটোরের সিংড়ায় জাতীয় পার্টির প্রাক্তন সাংসদ ইয়াকুব আলীর ছেলে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, সোমবার শফিকুল ইসলাম তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ছড়িয়ে দেন। এ বিষয়ে উপজেলার ইটালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেদার হায়াত বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

ওই মামলার প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন