বুধবার ৪ নভেম্বর ২০২৬

৪০৭ ইউপিতে ৩১ অক্টোবর ভোট

EC-Officeদেশের ৪০৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের ব্যবস্থাপনা শাখা থেকে সংস্থাটির স্বাক্ষরিত তফসিল থেকে এই তথ্য জানা গেছে।

ইসি সূত্র জানায়, নবম ইউপি নির্বাচনের স্থগিত কেন্দ্রের এবং ইউপির নির্বাচন এবং কিছু সাধারণ নির্বাচন ও উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৬ অক্টোবর, যাচাই-বাছাই ৭ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ অক্টোবর এবং ভোট গ্রহণ ৩১ অক্টোবর।

ইসি থেকে আরো জানা যায়, নবম ইউপি নির্বাচনের বন্ধ ভোটকেন্দ্রে পুনঃভোট ২০২ ইউপিতে এবং বিভিন্ন পদে প্রার্থীরা সমভোট পাওয়ায় পুনঃভোট হবে ৬৫ ইউপিতে।

এ ছাড়া মামলা বা অন্য কারণে স্থগিত বা বাতিল করা ৩৩ ইউপিতেও ভোট হবে ৩১ অক্টোবর। ৩৬ ইউপিতে সব পদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ৭১টি ইউপিতে বিভিন্ন শূন্য হওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন