বুধবার ৪ নভেম্বর ২০২৬

মোসাদ্দেকের ওয়ানডে অভিষেক, ব্যাটিংয়ে বাংলাদেশ

252550বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছে আফগানিস্তান।

দেশের মাটিতে টানা ষষ্ঠ সিরিজ এবং ওয়ানডেতে নিজেদের শততম জয়ের লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নামছে বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার যখন টস হয় তখন আকাশ পুরোপুরি মেঘে ঢাকা। আবহাওয়া পূর্বাভাসে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। প্রথম ওয়ানডের মতো এই ম্যাচেও রয়েছে রিজার্ভ ডে।

তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

এদিকে এই ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো মোসাদ্দেক হোসেন সৈকতের।

আরও পড়ুন