মানিকগঞ্জে প্রিয়া সাহা নামের এক কলেজ পড়ুয়া গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। বুধবার সকালে শহরের পূর্ব দাশড়া এলাকার ভাড়া বাসা একান্তিকা”থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সকালে পরিবারের লোকজন দরজা খুলে প্রিয়ার রুমে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
প্রিয়ার রুমেই তাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।ঘরের আসবাবপত্র ভাঙ্গাচোরা ও -ছাড়ানো ছিটানো এবং বারান্দার গ্রিলের পকেট দরজার কব্জা ভাঙ্গা দেখতে পাওয়া যায়।ধারনা করা হচ্ছে তাকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে। স্বামী পড়ালেখার জন্য ঢাকায় থাকলেও প্রিয়ার বৃদ্ধ শশুর -শাশুড়ী পাশের রুমেই ছিলেন। তবে ঘটনার সময় তারা বিষয়টি টের পায়নি।
মানিকগঞ্জ মহিলা কলেজের বাংলা সম্মান ২য় বর্ষের ছাত্রী প্রিয়া সাহার সাথে একই এলাকার বুয়েটের শেষ পর্বের ছাত্র দীপঙ্কর সরকারের সাথে প্রেমে সম্পর্কের পর গত ৭ আগষ্ট তাদের বিয়ে হয়।
মানিকগঞ্জ সদর থানার এসআই মাসুদ মুন্সী জানান,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালরমর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে পিবিআইসহ গোয়েন্দা সংস্থা কাজ করছে।


