বুধবার ৪ নভেম্বর ২০২৬

আফ্রিদি রংপুরের, গেইল চট্টগ্রামে

Chris-Gayleআফ্রিদি ও গেইল থাকছেন এবারের বিপিএলেবিপিএলের আজকের খেলোয়াড় ড্রাফটের আকর্ষণ আসলে আগেই শেষ হয়ে গিয়েছিল।

কারণ, বেশির ভাগ দেশি-বিদেশি তারকা খেলোয়াড়কে আগেই দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। টি-টোয়েন্টির ঘরোয়া লিগগুলোর সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইলকে আগেই দলে রেখেছে চট্টগ্রাম ভাইকিংস। শহীদ আফ্রিদিকে নিয়েছে রংপুর রাইডার্স। কুমার সাঙ্গাকারা আছেন ঢাকা ডায়নামাইটসের সঙ্গে। মাহেলা জয়াবর্ধনেও।

আজকের ড্রাফট শেষে পুরো ছবিটা পাওয়া যাবে। জানা যাবে, বিদেশিরা কে কোন দলে গেলেন। এর আগে এখনকার চিত্রটা এক নজরে দেখে নিন—

বরিশাল বুলস : দিলশান মুনাবীরা

চট্টগ্রাম ভাইকিংস : ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, চতুরঙ্গা ডি সিলভা, মোহাম্মদ নবী।

কুমিল্লা ভিক্টোরিয়ানস : সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, আসর জাইদি, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা।

ঢাকা ডায়নামাইটস : কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, রবি বোপারা।

খুলনা টাইটানস : নিকোলাস পুরান, রিকি ওয়েসেলস, কেভন কুপার, মোহাম্মদ আসগর, বেনি হোয়েল।
রাজশাহী কিংস : ড্যারেন স্যামি, মোহাম্মদ সামি।

রংপুর রাইডার্স : শহীদ আফ্রিদি, শার্জিল খান, বাবর আজম, মোহাম্মদ শেহজাদ, দাসুন শানকা, গিড্রন পোপ, রিচার্ড গ্লিসন।

আরও পড়ুন