বুধবার ৪ নভেম্বর ২০২৬

দেড় ঘণ্টা দেরিতে পৌঁছাবে প্রধানমন্ত্রীর বিমান

photo-1475235318প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ঢাকায় আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে এমিরেটসের উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে। বিমানবন্দর সূত্রে এমনই তথ্য পাওয়া গেছে।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি দেড় ঘণ্টা দেরিতে পৌঁছাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব আশরাফুল আলম।

আগের সময়সূচি অনুযায়ী ইকে ৫৮৬ নম্বর ফ্লাইটটি আসার কথা ছিল আজ বিকেল ৫টা ২০ মিনিটে। জানা গেছে, প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজটি দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। সেখানকার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বিমানটি ছাড়ার কথা থাকলেও সেটি দুপুর ১২টা ১৪ মিনিটে ছেড়েছে।

আরও পড়ুন