বুধবার ৪ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৫ জনের প্রাণহানি

accidentময়মনসিংহের গৌরীপুরে ট্রাকের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার শিবপুরে ‍এ ঘটনা ঘটে বলে জানান ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম।

তিনি জানান, ঘটনাস্থলে দু’জন ও আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চারজনকে ভর্তি করা হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

আরও পড়ুন