বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাতে আসছে ইংলিশ ক্রিকেট দল

english26-624x336৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলতে ৩০ সেপ্টেম্বর(শুক্রবার) রাতে ঢাকায় এসে পৌঁছাবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এদিন রাত ৮টার পর ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের।

নিরাপত্তার কারণ দেখিয়ে ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগ্যান না আসায় এ দলটির নেতৃত্ব দেবেন জস বাটলার। আর যথারীতি অ্যালিস্টার কুকের নেতৃত্বে আসছেন দেশটির টেস্ট দল। ইনজুরির কারণ এ সফরে ইংলিশ দলে থাকছেন না দুই পেসার জেমস অ্যান্ডারসন ও মার্ক উড।

তাদের পরিবর্তে দলে সাথে আসছেন স্টিভেন ফিন ও জ্যাক বাল। এছাড়া নিরাপত্তার কারণ দেখিয়ে এ দলের সাথে আসছেন না ওপেনার আলেক্স হেলস।

এদিকে ইংলিশ দলের বাংলাদেশ সফরের প্রথম দিনে(শুক্রবার) গণমাধ্যমের সাথে কোন কার্যক্রম নেই বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিসিবি।

উল্লেখ্য, সিরিজ খেলার আগে আগামী ৩ অক্টোবর ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মূল সিরিজ।

আরও পড়ুন