বুধবার ৪ নভেম্বর ২০২৬

তামিমের দুর্দান্ত শতকে আফগানদের রানের বোঝা বাংলাদেশের

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশমিরপুরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের সপ্তম ওডিআই সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। শুরুতেই সৌম্য সরকারের (১১) বিদায়ে চাপে পড়া বাংলাদেশকে ভালো অবস্থানে রেখে সাব্বির রহমান (৬৫) সাজঘরে ফিরে গেলেও দলকে দৃঢ় ভিত্তি গড়ে দিয়েছেন তামিম ইকবাল। এর ফলে আফগানদের বিরুদ্ধে ২৭৯ রানের পাহাড় গড়ল বাংলাদেশ। তিন দিনের এই ওডিআই সিনিজ জয় করতে হরে সফরকারীদের ২৮০ রান করতে হবে।

প্রথম ম্যাচে মাত্র ২০ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ শনিবার আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে সেই ভুল করেননি তামিম ইকবাল। ১১৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে মোহাম্মদ নবির বলে আউট হন তিনি। ১১টি চার ও দুই ছক্কার সাহায্যে এই রান করেন তিনি।

এর আগে তিন নম্বরে নামা সাব্বির রহমানের সঙ্গে ১৪০ রানের চমৎকার একটি জুটি উপহার দেন তামিম ইকবাল।

অভিষেকে আলো ছড়ানো মোসাদ্দেক এবার ফিরেন একটি চার হাঁকিয়েই। লেগ স্পিনার রশিদ খানের গুগলি ঠিক মতো খেলতে না পেরে স্টাম্পড হন তিনি।

তামিম ইকবাল, সাকিব আল হাসানের পর দ্রুত ফিরেন মুশফিকুর রহিম (১৩ বলে ১২)। লেগ স্পিনার রশিদ খানের বলে এলবিডব্লিউ হন তিনি।

দৌলত জাদরানের স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে বিদায় নেন সাকিব আল হাসান (৩৫ বলে ১৭)।

মোহাম্মদ নবির বল উড়িয়ে সীমানা ছাড়া করতে গিয়ে ফিরেন তামিম ইকবাল (১১৮ বলে ১১৮)।  নবির বলেই ১ রানে জীবন পেয়েছিলেন সাকিবকে পেছনে ফেলে এককভাবে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হয়ে যাওয়া এই বাঁ হাতি ব্যাটসম্যান।

ক্যারিয়ার সেরা ৬৫ রানের ইনিংস খেলে ফিরেন সাব্বির রহমান। রহমত শাহর বল উড়িয়ে সীমানা ছাড়া করতে গিয়ে ক্যাচ দেন প্রথমবারের মতো তিন নম্বরে নামা এই ব্যাটসম্যান। ওয়ানডেতে তার আগের সেরা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ৫৭।

মোহাম্মদ নবিকে সুইপ করে চার হাঁকিয়ে অর্ধশতক করেন সাব্বির রহমান। ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক করতে ৬৭ বল খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান

সিরিজে বাংলাদেশের প্রথম শতরানের জুটি আসে তামিম ইকবাল ও সাব্বির রহমানের ব্যাটে।

এর আগে রহমত শাহর বলে এক রান নিয়ে নিজের অর্ধশতকে পৌঁছান তামিম। ৩৪তম অর্ধশতক করতে তিনি খেলেন ৬৩ বল।

প্রথমবারের মতো তিন নম্বরে খেলতে নেমে তামিমের সঙ্গে অর্ধশত রানের জুটি গড়েন সাব্বির। দুই প্রান্তেই লেগ স্পিনার এনে সাব্বিরের বাউন্ডারি থামাতে পারেননি আফগান অধিনায়ক।

দুই অঙ্কে গিয়েই ফিরে যান সৌম্য সরকার (১১ বলে ১১)। অনেক বাইরের বল পা না নিয়ে ড্রাইভ করতে গিয়ে মিরওয়াইস আশরাফের বলে উইকেটকিপারকে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

মোহাম্মদ নবির প্রথম ওভারটি মেডেন খেলেন তামিম। অফ স্পিনারের পরের ওভারের প্রথম বলটি ছিল শর্ট। পুল করতে গিয়ে সহজতম ক্যাচ দেন তামিম ইকবাল। মিডঅনে দুই হাতে সেই ক্যাচ তালুবন্দি করতে পারেননি অধিনায়ক আসগর স্তানিকজাই। সেই সময়ে ১ রানে ব্যাট করছিলেন তামিম।

এর আগে আফগানদের বিপক্ষে বেশ সাবলিল ব্যাটিং করে তিনটি ছয় ও ছয়টি বাউন্ডারিতে ক্যারিয়ার সেরা ৬৫ রানের ইনিংস খেলেন সাব্বির রহমান। রহমত শাহর বল উড়িয়ে সীমানা ছাড়া করতে গিয়ে আউট হওয়া এই ব্যাটসম্যানের ওয়ানডেতে আগের সেরা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ৫৭।

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়। দলে ফিরেন পেসার শফিউল ইসলাম ও বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল।

বাদ পড়েন দুই ম্যাচে ১ উইকেট পাওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আর তৃতীয় ওয়ানডের জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন না প্রথম দুই ম্যাচ খেলা পেসার রুবেল হোসেন।

স্কোয়াডে থাকলেও কোনো সিরিজের কোনো ম্যাচ খেলা হল না অলরাউন্ডার নাসির হোসেনের। তিন ম্যাচের সিরিজে রয়েছে ১-১ সমতা।

টানা ষষ্ঠ সিরিজ এবং ওয়ানডেতে নিজেদের শততম জয়ের লক্ষ্যে খেলছে বাংলাদেশ।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি আফগানিস্তানের সামনে। অধিনায়ক আসগর স্তানিকজাই জানিয়েছিলেন, সিরিজ জিতলে তা হবে তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জন।

আফগানিস্তান দলে পরিবর্তন একটি। পেসার নাভিন-উল-হকের জায়গায় খেলছেন সামিউল্লাহ শেনওয়ারি। রশিদ খান ও রহমত শাহকে নিয়ে আফগান একাদশে তাই লেগ স্পিনার তিন জন।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোশাররফ হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।

দুই দলের সামনেই আজ সিরিজ জয়ের হাতছানি। তিন ম্যাচের সিরিজে রয়েছে ১-১ সমতা। টানা ষষ্ঠ সিরিজ এবং ওয়ানডেতে নিজেদের শততম জয়ের লক্ষ্যে খেলছে বাংলাদেশ। অন্যদিকে আফগানদের সামনে রয়েছে বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি।

আরও পড়ুন