বুধবার ৪ নভেম্বর ২০২৬

স্মার্টকার্ড পেলেন মাশরাফিরা

স্মার্টকার্ড পেলেন মাশরাফিরাডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছিল আরও অনেক আগেই। তবে এবার সেই কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ‘স্মার্টকার্ড’ পদ্ধতি চালু করা হয়েছে। রবিবার (২ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী মিলনায়তনে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যেও উন্নতমানের এ জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, নাসির হোসেন, ইমরুল কায়েস ও তাইজুল ইসলাম এ অনুষ্ঠানেই নিজেদের স্মার্টকার্ড বুঝে পেয়েছেন।

ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক মাশরাফিকে দিয়ে ক্রিকেটারদের মধ্যে স্মার্টকার্ড প্রদান শুরু হয়। তিনি এই স্মার্টকার্ডের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডরও হয়েছেন।

প্রধানমন্ত্রী ক্রিকেটারদের হাতে এ কার্ড তুলে দেন। এরপর তারা তাদের পুরানো জাতীয় পরিচয়পত্র প্রধান নির্বাচন কমিশনারকে ফিরিয়ে দেন।

এ কার্ডটি মূলত চোখের আইরিশের প্রতিচ্ছবি এবং হাতের দশ আঙ্গুলের ছাপ দিয়ে কার্যকর করতে হবে। প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানেই চোখের আইরিশের প্রতিচ্ছবি এবং হাতের দশ আঙ্গুলের ছাপ দিয়ে নতুন স্মার্টকার্ড গ্রহণ করেন। আর পরে নিজের পুরাতন ভোটার আইডি কার্ডটি ফিরিয়ে দেন।

এ স্মার্টকার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম, সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করা সহজ হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন