বুধবার ৪ নভেম্বর ২০২৬

কলাপাড়ায় আকস্মিক টর্নেডো: ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

কলাপাড়ায় আকস্মিক টর্নেডো ঘরবাড়ি ক্ষতিগ্রস্তপটুয়াখালীর কলাপাড়ায় আকস্মিক টর্নেডোতে অর্ধশতাধিক গাছপালাসহ বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পৌরশহরের বাদুরতলী এলাকায় মঙ্গলবার সকালে এ টর্নেডো আঘাত হানে। মাত্র পাঁচ মিনিটের টর্নেডোতে ঘরের চাল ভেঙে ও গাছের চাপায় মো. রিয়াজ সিকদার (১৬) এবং মো. শাহনেওয়াজ (৪৫) নামে দুই ব্যক্তি আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত ঘর মালিক সোহেল মোল্লা জানান, হঠাৎ করে আঘাত হানা এ টর্নডোর কারণে মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। লোকজন ঘর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসে। টর্নেডোটি আরো বেশি সময় স্থায়ী হলে শত শত মানুষের বাড়ি-ঘরসহ গাছপালার ব্যাপক ক্ষতিসাধন হতো।

আরও পড়ুন