টাঙ্গাইল মডেল থানার দারুন হাইওয়ে এলাকায় একদল ডাকাতের সঙ্গে গুলি বিনিময়কালে কুখ্যাত মুন্সি বাহিনীর প্রধান নুরুন নবী মুন্সি নিহত হয়েছেন। এ সময় ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়েছে।
নিহত নুরুন নবী ৯টি হত্যা ও ১২টি ডাকাতির মামলার আসামি ছিলেন।


